তথ্যপ্রযুক্তি

সূর্যের আলোর তীব্রতা কমাতে নতুন উদ্যোগ

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৫ , ৪:৫২:৫৮ প্রিন্ট সংস্করণ

পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দীর্ঘদিন ধরেই গবেষণা চলছে। এই গবেষণার ধারাবাহিকতা এবার কৃত্রিম উপায়ে সূর্যের আলো বা রোদের তীব্রতা কমানোর কথা ভাবছেনযুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। বায়ুমণ্ডলের ওপর ক্ষুদ্র কণা নিক্ষেপ করে সূর্যের আলোর উত্তাপ কমানোর কথা ভাবছেন তারা। বৈজ্ঞানিকভাবে সূর্যের আলো ঠেকানোর এই কৌশলকে স্ট্র্যাটোস্ফেরিক অ্যারোসল ইনজেকশন বা এসএআই বলা হচ্ছে।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, বাস্তবে এমন কাজ করা মোটেও সহজ নয়। কার্যকারিতা যাচাই করতে ইতিমধ্যেই শতাধিক সিমুলেশন মডেল তৈরি করা হয়েছে। প্রতিটি মডেলে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পরিমাণ ক্ষুদ্র কণা ব্যবহার করা হয়েছে। এরপর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাইমেট স্কুলের গবেষকরা এসএআই-র সাফল্য বা ব্যর্থতাকে প্রভাবিত করতে পারে এমন সব কারণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন।

বিজ্ঞানীদের তথ্যমতে, মেরুর ওপর কণা স্প্রে করলে ক্রান্তীয় মৌসুমি বায়ু প্রভাবিত হতে পারে। বিষুবরেখার কাছাকাছি করলে জেট স্ট্রিম বা বায়ুস্রোত স্থানান্তরিত হতে পারে, ফলে বিশ্বজুড়ে তাপপ্রবাহের দিকের পরিবর্তন হতে পারে। এ বিষয়ে বিজ্ঞানী ম্যাকনিল বলেন, ‘কাজটি আসলে বায়ুমণ্ডলে পাঁচ টেরোগ্রাম সালফার দেওয়ার বিষয় নয়। আপনি কোথায় ও কখন কণা ছাড়বেন, তা গুরুত্বপূর্ণ। এসএআইর জন্য বৈশ্বিক সমন্বয় প্রয়োজন।’

এ বিষয়ে গবেষক ভি ফে ম্যাকনিল জানান, সমুলেশন মডেলগুলো উন্নত হলেও বাস্তবতা আলাদা। মডেলে সব ঠিক থাকে, কিন্তু বাস্তবে তা পুরোপুরি অনুসরণ করা যায় না। বাস্তবতা অনেক অনিশ্চিত।

আরও খবর

Sponsered content