জাতীয়

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের সতর্কবার্তা

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ৭:০০:২৫ প্রিন্ট সংস্করণ

ভিসার অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই সতর্কবার্তা দেওয়া হয়।

দূতাবাস জানায়, কেউ যদি অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন কিংবা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়-এমন কোনও কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে তার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। তাই ভিসার শর্ত ও অনুমোদিত সময়সীমা যথাযথভাবে মেনে চলার দায়িত্ব ভিসাধারীর নিজের।

আরও খবর

Sponsered content