সারাদেশ

যশোরে মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ১১ নভেম্বর ২০২৫ , ৯:১৭:৩৬ প্রিন্ট সংস্করণ

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক এমপি ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. মফিকুল হাসান তৃপ্তি পুটখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ করেছেন। রোববার (১০ নভেম্বর) তিনি বালুন্ডা ও বারোপোতা বাজারসহ আশপাশের এলাকায় ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।

গণসংযোগকালে তৃপ্তি বলেন, “শার্শা সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক চোরাচালান ও বেকারত্ব বড় সমস্যা। ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।” তিনি ক্ষুদ্র শিল্প স্থাপন, যুবকদের চাকরির সুযোগ সৃষ্টি ও কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রতিশ্রুতি দেন।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content