সারাদেশ

রাজধানীতে চলন্ত বাসে আগুন

  প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৫ , ১০:১১:২৩ প্রিন্ট সংস্করণ

রাজধানীর মহাখালীতে একটি চলন্ত বাসে আগুন লেগেছে। শনিবার (২২ নভেম্বর) রাতে মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের বাসটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

আরও খবর

Sponsered content