ধর্ম

রাজশাহীতে সাবেক ডিবি সদস্য হাসানকে গণপিটুনি

  মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৫ , ১২:৩৩:১৫ প্রিন্ট সংস্করণ

 

রাজশাহী মহানগরীর ভদ্রা হজের মোড় এলাকায় সাবেক এসআই মাহবুব হাসান ওরফে ‘ডিবি হাসান’কে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। শনিবার রাতে ভাড়া বাসা থেকে ধরে তাকে গণপিটুনি দেওয়া হয়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে চন্দ্রিমা থানা পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাহবুব হাসান রাজশাহী মহানগর ডিবি পুলিশের সাবেক সদস্য। গত বছর ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি তিনি। এর মধ্যে ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগে দায়ের হওয়া মামলাও রয়েছে। এ মামলাটি করেন নগরের গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী মাসুদ রানা সরকার, ২২ আগস্ট ২০২৪ তারিখে।

এছাড়া মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় ও বিভিন্ন হয়রানির অভিযোগেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তিনি গত বছর চাকরিচ্যুত হন এবং তারপর থেকে আত্মগোপনে ছিলেন।

আরও খবর

Sponsered content