খেলাধুলা

লাইসেন্স নবায়ন না থাকায় ফেনীতে শাহীন ক্লিনিকের ভর্তি কার্যক্রম বন্ধ

  জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৫ , ৩:৪২:১৭ প্রিন্ট সংস্করণ

 

ফেনী শহরের শাহীন ক্লিনিক অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকায় ভর্তি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হাসপাতালটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন এ আদেশ প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবস্থিত শাহীন ক্লিনিক অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, হাসপাতালের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে এবং তা নবায়ন করা হয়নি।

এ কারণে আদালত হাসপাতালের সকল ভর্তি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন এবং নিয়ম ভঙ্গের দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন বলেন,

“লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত হাসপাতালের ভর্তি কার্যক্রমসহ অন্যান্য সেবা কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।”

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আমির খসরু তারেক এবং আইন-শৃঙ্খলা বাহিনীর একটি টিম।

এ অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল, তারা আশা প্রকাশ করেছেন—স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়ম রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content