প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৫ , ১২:২৭:৩১ প্রিন্ট সংস্করণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, “স্থায়ী কমিটির এ সভা ছিল নিয়মিত বৈঠকের ধারাবাহিক অংশ। তবে আজকের সভায় নতুন করে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে।”
তিনি আরও জানান, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে দলের পক্ষ থেকে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ বক্তব্য দেবেন।”
এ ছাড়া বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং সাংগঠনিক প্রস্তুতিসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।




















