সারাদেশ

শৈলকুপায় দিনব্যাপী যুব উৎসব অনুষ্ঠিত

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার: ১ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৪৪:১৯ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দিনব্যাপী যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার ভাটই মাধ্যমিক বিদ্যালয় মাঠে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর সহযোগিতায় এ উৎসবের আয়োজন করে রিলাই জেলা কমিউনিটি সোসাইটি (আরডিসিএস)।

অনুষ্ঠানে এসডিএফ ঝিনাইদহ জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ঝিনাইদহ জেলার উপ-পরিচালক বিলকিস আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়নের প্রশিক্ষক সাইফুল ইসলাম, ভাটই বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জিয়াউল হক, এসডিএফ জেলা কর্মকর্তা সুলতানা বুলবুলি এবং সাইফুল ইসলাম।

দিনব্যাপী এ আয়োজনে ঝিনাইদহ জেলার সদর, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলার ৭টি ক্লাস্টারের প্রায় ২০০ জন বেকার যুব সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে যুবদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি যুবদের তৈরি হস্তশিল্প ও অন্যান্য পণ্য প্রদর্শনের জন্য ৪টি স্টল বসানো হয়।

আয়োজকরা জানান, বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থানে উৎসাহ প্রদান এবং তাদের সৃজনশীল কাজ সমাজের সামনে তুলে ধরতেই এই যুব উৎসবের আয়োজন করা হয়েছে।

আরও খবর

Sponsered content