অর্থ-বাণিজ্য

সাতটি একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের আবেদনপত্র বিএসি-তে জমা দিল ইস্টার্ন ইউনিভার্সিটি

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১:২৮:২৭ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিল (বিএসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানের কাছে সাতটি একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন বা ইন্টেন্ট লেটার জমা দিয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি দল বিএসি চেয়ারম্যানের কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই আবেদনপত্র জমা দেয়।

ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. এস. এম. সিরাজী এবং অতিরিক্ত পরিচালক এসোসিয়েট প্রফেসর মো. মাইদুল ইসলাম।

অ্যাক্রেডিটেশনের আবেদন করা সাতটি প্রোগ্রাম হলো— বিবিএ, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই), বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ, এলএলবি এবং ব্যাচেলর অব ফার্মেসি।

সাক্ষাৎকালে বিএসি-এর পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. শাহ আমরান, অধ্যাপক ড. ওয়াকিলুর রহমান এবং অ্যাক্রেডিটেশন পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বিএসি চেয়ারম্যান এক্রিডিটেশন প্রক্রিয়ায় প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাস দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই পদক্ষেপ শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড অর্জনে বিশেষ ভূমিকা রাখবে।

আরও খবর

Sponsered content