সারাদেশ

হরিণাকুণ্ডুতে নবনির্বাচিত এমপি আলী আজমের শুভেচ্ছা ও মতবিনিময়

  মোঃ রবিউল ইসলাম, হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধি: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০৩:২৭ প্রিন্ট সংস্করণ

 

ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর নির্বাচনের পর হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। নির্বাচনী এলাকায় সমর্থন দেওয়ায় কৃতজ্ঞতা জানাতেই তাঁর এ ঝটিকা সফর।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে তিনি হরিণাকুণ্ডু পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনপদ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় জনতা ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে আলী আজম মো. আবু বকর বলেন, “এই বিজয় আমার নয়, হরিণাকুণ্ডু ও ঝিনাইদহ সদরের মেহনতি মানুষের। আপনারা যে আস্থা আমার ওপর রেখেছেন, তার মর্যাদা আমি কাজের মাধ্যমে রক্ষা করব।” তিনি হরিণাকুণ্ডুকে আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, রাস্তাঘাট উন্নয়ন, মাদক নির্মূল এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো ধরনের অন্যায়ের সঙ্গে আপস করা হবে না বলেও তিনি সতর্কবার্তা দেন।

মতবিনিময়কালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে জনসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

আরও খবর

Sponsered content