সারাদেশ

কুষ্টিয়ায় ৪ আসনে ১৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  কুষ্টিয়া প্রতিনিধি: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৪৪:৪০ প্রিন্ট সংস্করণ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে ১৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবারের নির্বাচনে জেলার চারটি আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ ১৪টি রাজনৈতিক দলের মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে একমাত্র নারী প্রার্থী ছিলেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির।

নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ (১২.৫ শতাংশ) ভোট না পেলে তাঁর জামানতের অর্থ বাজেয়াপ্ত হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে—

কুষ্টিয়া-১ (দৌলতপুর)

মোট ভোট পড়েছে ২ লাখ ৮২ হাজার ৫৪৩টি। জামানত হারিয়েছেন ছয়জন প্রার্থী:

  • জেএসডি’র মো. গিয়াস উদ্দীন (তারা) – ২০৩ ভোট

  • বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. বদিরুজ্জামান (মোমবাতি) – ২৪১ ভোট

  • ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিনুল ইসলাম (হাতপাখা) – ৪,০৬৩ ভোট

  • স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) মো. নুরুজ্জামান হাবলু মোল্লা (সাইকেল) – ১৭,৮৬৪ ভোট

  • গণঅধিকার পরিষদের মো. শাহাবুল ইসলাম (ট্রাক) – ৬১৩ ভোট

  • জাতীয় পার্টির মো. শাহারিয়ার জামিল (লাঙ্গল) – ১,০৯৪ ভোট

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা)

মোট ভোট পড়েছে ৩ লাখ ৪৮ হাজার ৯১১টি। জামানত হারিয়েছেন তিনজন:

  • বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নূর উদ্দিন আহমেদ (কাস্তে) – ৮০ ভোট

  • ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. বাবুল আক্তার (চেয়ার) – ১,১২৩ ভোট

  • ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী (হাতপাখা) – ৩,৮৮৭ ভোট

কুষ্টিয়া-৩ (সদর)

মোট ভোট পড়েছে ৩ লাখ ২১ হাজার ৩২৩টি। জামানত হারিয়েছেন চারজন:

  • বাসদ’র মীর নাজমুল ইসলাম (মই) – ৪৪২ ভোট

  • বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোছা. রুম্পা খাতুন (হাতি) – ৪৭৫ ভোট

  • গণঅধিকার পরিষদের মোহা. শরিফুল ইসলাম (ট্রাক) – ২৯৯ ভোট

  • ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল্লাহ আকন্দ (হাতপাখা) – ৫,১৫৩ ভোট

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা)

মোট ভোট পড়েছে ৩ লাখ ৮ হাজার ২৬০টি। জামানত হারিয়েছেন চারজন:

  • ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার খান (হাতপাখা) – ১,৩৭৩ ভোট

  • বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির তরুণ কুমার ঘোষ (রকেট) – ৬৭১ ভোট

  • গণফোরামের মো. আব্দুল হাকিম মিঞা (উদীয়মান সূর্য) – ২৫৫ ভোট

  • বাংলাদেশ লেবার পার্টির মো. শহিদুল ইসলাম (আনারস) – ৩০৮ ভোট

উল্লেখ্য, প্রদত্ত ভোটের ১২.৫ শতাংশের কম ভোট পাওয়ায় এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আরও খবর

Sponsered content