লালপুর (নাটোর)প্রতিনিধি: ২৯ জুন ২০২৬ , ১০:২৩:১৩ প্রিন্ট সংস্করণ
৪৭তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন নাটোরের লালপুরের কৃতি সন্তান আসিফা আশরাফী।
তিনি লালপুর উপজেলার কলস নগর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আনোয়ারুল কবির এবং মাতা রিজিয়া পারভিন। আসিফা আশরাফী খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রাক্তন শিক্ষার্থী।মেধাবী এই শিক্ষার্থীর এমন গৌরবোজ্জ্বল সাফল্যে তার নিজ গ্রাম কলস নগরসহ গোটা লালপুর উপজেলায় আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই তাকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন স্থানীয় এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা।আসিফা আশরাফীর এই অর্জনে তার পরিবার ও শিক্ষকরা অত্যন্ত আনন্দিত। স্থানীয়রা আশা প্রকাশ করেন, তিনি সততা ও নিষ্ঠার সাথে দেশের সেবা করবেন এবং লালপুর তথা পুরো দেশের নাম উজ্জ্বল করবেন।




















