নওগাঁ প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১২:২৮:৫৩ প্রিন্ট সংস্করণ
নওগাঁর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে ‘নবীনবরণ-২০২৫’ এবং একাদশ শ্রেণির পাঠদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলা বসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেনুর বেগম স্বাগত বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সহ-সভাপতি এ.কে.এম নাজমুল হক নাজু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ও গভর্নিং বডির সদস্য শামসুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, শিক্ষক প্রতিনিধি এনামুল হক, সহ-প্রধান শিক্ষক অনুপ কুমার ও সহকারী শিক্ষক ডিএম আব্দুল মালেক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি প্রফেসর মাইনুর রহমান। সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক রোকনুজ্জামান, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আবুল ইকরাম মোঃ নাসির উদ্দিন ও গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক জান্নাতুন নাইস।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও ডায়েরি দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উদ্দেশ্যে শিক্ষামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শেষ হয়।














