অর্থ-বাণিজ্য

গুলশান-২ এ আন্তর্জাতিক চেইন ‘বারোক ক্যাফের’ নতুন শাখার যাত্রা শুরু

  প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩:০১:১২ প্রিন্ট সংস্করণ

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এ জার্মানির জনপ্রিয় ক্যাফে চেইন ‘বারোক ক্যাফে’-এর নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত ২৪ আগস্ট গুলশান-২ এর ৫১/৫৩ নম্বর রোডের ৯/বি নম্বর বাড়িতে নতুন এই আউটলেটটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বারোক ক্যাফে চেইনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যানেট এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বাদল আহমেদ উপস্থিত ছিলেন।

নতুন এই উদ্যোগ সম্পর্কে বারোক ক্যাফের ব্যবস্থাপনা পরিচালক বাদল আহমেদ বলেন, “ইউরোপীয় ঐতিহ্যবাহী ও আধুনিক ক্যাফে সংস্কৃতির সমন্বয়ে আমাদের নতুন আউটলেটটি সাজানো হয়েছে। প্রিমিয়াম খাবারের পাশাপাশি এটি গ্রাহকদের একটি অনন্য লাইফস্টাইল অভিজ্ঞতা প্রদান করবে।” ভবিষ্যতে আরও কয়েকটি নতুন আউটলেট চালুর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এই চেইন বিস্তারের মাধ্যমে একদিকে যেমন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে অর্জিত মুনাফার একটি অংশ মানবিক ও সামাজিক কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাফেটিতে বিশ্বমানের কফি ও খাবারের পাশাপাশি পারিবারিক অনুষ্ঠান, জন্মদিনের পার্টি এবং করপোরেট মিটিং আয়োজনের বিশেষ সুবিধা রয়েছে। মনোরম পরিবেশের এই আউটলেটটি দেশের আন্তর্জাতিক মানের ক্যাফে সংস্কৃতিতে নতুন এক মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

 

আরও খবর

Sponsered content