অপরাধ

হবিগঞ্জে কাপড় ব্যবসায়ীর গাড়িতে ডাকাতি: আরও একজন র‍্যাবের হাতে আটক

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৫ , ৫:৪০:৫২ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের নবীগঞ্জে কাপড় ব্যবসায়ীর গাড়িতে ডাকাতির ঘটনায় আরও এক আসামিকে আটক করেছে র‍্যাব-৯।
র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা ১২ নভেম্বর বিকালে চুনারুঘাট এলাকায় অভিযান চালিয়ে বাহুবলের দিমুরা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে রিয়াজুল ইসলাম (৩০)-কে আটক করে।

গত ১৮ অক্টোবর রাত ১টা ৩০ মিনিটে নবীগঞ্জের সাতাইহাল এলাকায় কাপড় ব্যবসায়ী নিয়াজ উদ্দিনের গাড়িতে ডাকাতরা হামলা চালিয়ে ৩ লাখ ২৮ হাজার টাকার মালামাল লুট করে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়েরের পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে।

এর আগে একই মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছিল র‍্যাব-৯।
র‍্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content