প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৬ , ৪:৪৬:০৮ প্রিন্ট সংস্করণ
আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের মা আয়েশা আক্তার। তবে রায় ঘোষণায় খুশি হলেও, ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত সন্তুষ্ট নন তিনি। এ সময় দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন পরিবার ও স্থানীয়রা। আজ সোমবার হাইকোর্টের রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় নিহত আছিয়ার মা আয়েশা আক্তার এসব কথা জানান।
আয়েশা আক্তার বলেন, ‘আজকে হাইকোর্ট থেকে ফাঁসির রায় দিয়েছে। এতে আমি খুশি হয়েছি। কিন্তু যতক্ষণ পর্যন্ত ফাঁসির রায় কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ সন্তুষ্ট নই। আমি চাই, দ্রুত এই ফাঁসির রায় কার্যকর করা হোক।’
হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা জানান, এই রায়ে আমরা খুশি। তবে আমরা চাই, দ্রুত এই রায় কার্যকর করা হোক। তাহলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার আগে অপরাধীরা ভয় পাবে।
রায়ে সন্তুষ্ট হলেও স্বজন ও স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত কার্যকর না হলে অপরাধীরা আরও উৎসাহিত হতে পারে। তাই কোনো ধরনের ক্ষমা নয় বরং আইনি প্রক্রিয়া শেষে দ্রুত রায় কার্যকরের দাবি তাদের। এই অপরাধের যেন কোনো ক্ষমা না হয়।’
হাইকোর্টের রায়ে স্বস্তি ফিরলেও, নিহতের পরিবার ও স্থানীয়দের অপেক্ষা এখন রায় কার্যকরের। তারা আশা প্রকাশ করেন, সব আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে দণ্ড কার্যকর করা হবে।















