সারাদেশ

সিঁড়ি থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

  প্রতিনিধি ৫ জুলাই ২০২৬ , ১১:৪১:৫৭ প্রিন্ট সংস্করণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের সামনে থাকা বসার সিঁড়ি থেকে পড়ে জাহিদুল ইসলাম জিহাদ (৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি এলাকার আবুল খোনারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই বাড়ির মোহাম্মদ জয়নালের ছেলে এবং স্থানীয় আশরাফুল উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহত শিশুর বাবা শ্রমিক ইউনিয়নের নেতা মোহাম্মদ জয়নাল জানান, দুপুরের খাবার খেয়ে বসতঘরের সামনে খেলাধুলা করছিল জিহাদ। একপর্যায়ে বিকেল ৩টার দিকে বসতঘরের সামনের সিঁড়ি থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। স্বজনদের চিৎকার শুনে আমি ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে জিহাদের মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, ভুক্তভোগী পরিবার কোনো অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content