মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৫ , ১১:০৬:৫৩ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর পুঠিয়ায় শারীরিক প্রতিবন্ধী এক নারী ধর্ষণ মামলার মূলহোতা আজিজুল মোল্লা (৪৮)–কে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ২৫ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী নারী। তাঁর বাবা-মা ও ভাই ঢাকায় থাকেন, আর তিনি পুঠিয়া উপজেলার দমদমা গ্রামে দাদি আনোয়ারা বেগমের সঙ্গে বসবাস করতেন। গ্রেপ্তারকৃত আজিজুল মোল্লা ভুক্তভোগীর আপন চাচা।
পুলিশ জানায়, গত ২২ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে দাদি বাসায় না থাকার সুযোগে আজিজুল মোল্লা জোরপূর্বক কিশোরীটিকে ধর্ষণ করে এবং কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তী সময়ও বিভিন্ন তারিখে সে একইভাবে ধর্ষণ চালায়।
ঘটনা জানতে পেরে ভুক্তভোগীর দাদি বিষয়টি তাঁর বাবা-মাকে জানান। পরে বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন তোলে। অবশেষে ২৮ অক্টোবর ২০২৫ সালে ভুক্তভোগীর মা বাদী হয়ে পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)–এর ৯(১) ধারায় মামলা করেন (মামলা নং–২৫)।
মামলার পর র্যাব ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ২৬ অক্টোবর ২০২৫ তারিখে রাত ৭টা ২০ মিনিটে রাজশাহীর র্যাব–৫ সদর কোম্পানি ও ঢাকার উত্তরা সিপিসি–২ র্যাব–১ সদস্যরা যৌথ অভিযানে আজিজুল মোল্লাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের সত্যতা স্বীকার করেছে বলে র্যাব জানায়।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়ার জন্য পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।




















