প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৫ , ৩:৪৫:৪০ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহের হালুয়াঘাটে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নড়াইল ইউনিয়নের কুমারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আহনাফ মকিমপুর নগুয়া গ্রামের মোঃ মোশাররফ হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আহনাফ তার পরিবারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুরের দিকে পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে সবার চোখের আড়ালে সে বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করে।
এরপরও সন্ধান না পেয়ে বাড়ির সামনে থাকা পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আনাফকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, শিশুদের ক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে বাড়ির আশপাশের পুকুর ও জলাশয়ের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।




















