প্রচ্ছদ » সারাদেশ » ঝিকরগাছায় গ্রাম আদালত সক্রিয়করণের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঝিকরগাছায় গ্রাম আদালত সক্রিয়করণের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৫ , ৮:১২:০৯প্রিন্ট
সংস্করণ
যশোরের ঝিকরগাছায় গ্রাম আদালত সক্রিয়করণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়ে) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন(ডিএমআইই)পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক, প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ও প্রধান অতিথি হিসেবে ছিলেন, সহকারী কমিশনার ভূমি নাভিদ সারওয়ার। বিশেষ অতিথি ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী,ঝিকরগাছা উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের যশোর জেলা ম্যানেজার এ্যাড. মহিতোষ কুমার রায়, ও উপজেলা সমন্বয়কারী জিল্লুর রহমান প্রমুখ। গ্রাম আদালত মামলা জট সহায়ক ভূমিকা রাখছে।