সারাদেশ

দিনাজপুরের হিলিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের সূচনা

  মোঃ শাহ্ আলম মন্ডল | দিনাজপুর প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৫ , ৭:৪৩:১৮ প্রিন্ট সংস্করণ

 

মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে যথাযোগ্য মর্যাদায় দিবসটির সূচনা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হলে পুরো হিলি এলাকায় দেশাত্মবোধক আবহ ছড়িয়ে পড়ে। এ সময় স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।

পরবর্তীতে দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করলে বাংলাদেশ অর্জন করে কাঙ্ক্ষিত বিজয় ও স্বাধীনতা।

আরও খবর

Sponsered content