মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ১৮ ডিসেম্বর ২০২৫ , ৬:১২:৩০ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বিরামপুরে “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ” প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার নীলা‘র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ওয়াহেদুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ্ আলম মন্ডল প্রমুখ।
বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বিদেশ গমনেচ্ছুকদের জন্য দক্ষতা ও প্রশিক্ষণের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। তারা সঠিক ভিসা যাচাই-বাছাই নিশ্চিত করে বৈধভাবে বিদেশে যাত্রা করার আহবান জানান এবং প্রবাসী হিসাবে দেশের অর্থনীতিতে অবদান রাখার গুরুত্ব স্মরণ করান।




















