অপরাধ

কিশোরগঞ্জে বৃদ্ধ নারীকে হত্যা, রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত শুরু

  কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ ৯ জানুয়ারি ২০২৬ , ৭:৫৫:৫০ প্রিন্ট সংস্করণ

 নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শুক্রবার দুপুরে দুলালী বেগম (৬৫) নামে এক বৃদ্ধ নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রাম শিমলারতল গ্রামে।

নিহত দুলালী বেগম ওই গ্রামের মৃত জেমসেলের স্ত্রী। স্থানীয়দের বরাতে জানা যায়, তার ছেলে-মেয়েরা বাইরে বসবাস করায় তিনি কখনো নিজের বাড়িতে, আবার কখনো মেয়ের বাড়িতে থাকতেন। শুক্রবার সকালে তিনি মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে আসেন।

দুপুরে জুমার নামাজের পর স্থানীয় লোকজন তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঘরের সামনে দুলালী বেগমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তারা রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে।

খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুছ জানান, ঘটনাস্থলে সার্কেল অফিসারসহ পুলিশ উপস্থিত রয়েছে এবং হত্যার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।

আরও খবর

Sponsered content