মাসুম বিল্লাহ, শেরপুর: ১১ আগস্ট ২০২৫ , ১:০২:৪০ প্রিন্ট সংস্করণ
বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়াবটতলা গ্রামে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় গ্রামের সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্ষার সময় সামান্য বৃষ্টিতেই গ্রামের রাস্তাঘাট ও বাড়িঘর পানিতে তলিয়ে যায়, যা সাধারণ মানুষের চলাচলে কঠোর সমস্যা সৃষ্টি করে। দ্রুত ড্রেন নির্মাণ এবং রাস্তা প্রশস্ত করে সমস্যার সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাহিদুল ইসলাম, মহিলা ইউপি সদস্য নাছিমা, শেরপুর উপজেলা যুব নেতা মুজাহিদুল পারভেজ, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ হেল কাফি, সমন্বয়ক জাহিদ হাসান, জিন্নাহ, জুলাই যোদ্ধা ফরহাদ প্রমুখ।














