ইব্রাহিম সবুজ , স্টাফ রিপোর্টার, মাদারীপুর ৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:৩২:০১ প্রিন্ট সংস্করণ
মাদারীপুরের কালকিনি উপজেলায় মরহুম হেমায়েত হোসেন (হিমু) হাওলাদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রমজানপুর ইউনিয়নের চব্বিশ ঘর হাওলাদার বাড়ি ঈদগাহ ময়দানে এ সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দোয়া শেষে মধ্যভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সভায় মরহুম হেমায়েত হোসেন (হিমু) হাওলাদারের বড় ছেলে খালিদ হোসেন রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, আলহাজ্ব আব্দুল হোসেন মিয়া এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহমুদ সরদারসহ আরও অনেকে।




















