প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৫৬:১৪ প্রিন্ট সংস্করণ
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শোবিজ অঙ্গনে বছরজুড়েই তার ব্যস্ততা। তবে রমজান এলেই নিজের ব্যস্ততা কিছুটা কমিয়ে পরিবার এবং আত্মশুদ্ধির দিকে মনোনিবেশ করেন তিনি।
রোজার মাস এই অভিনেত্রীর কাছে শুধু সংযমের নয়, বরং শৈশব-কৈশোরের অনেক আবেগঘন স্মৃতিরও এক বিশেষ সময়। যখন আত্মিক প্রশান্তির পাশাপাশি পারিবারিক সময় কাটানোই সবচেয়ে বড় আনন্দ বলে জানান ফারিয়া।
নায়িকা হওয়ার পর রমজান কীভাবে কাটে- এ প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, ‘রোজার মাস আমার কাছে সবসময়ই আলাদা অনুভূতির। রোজার সময় চেষ্টা করি পরিবারকে বেশি সময় দিতে। একসঙ্গে ইফতার করা, তারাবির নামাজ আদায়, রাতের আড্ডা, সেহরি- এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাকে আলাদা আনন্দ দেয়। ব্যস্ততার মাঝেও যতটুকু পারি পরিবারকে প্রাধান্য দিতে চেষ্টা করি।’
এদিকে নতুন সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে ফারিয়া জানান, বর্তমানে একাধিক প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে। তবে এখনই নির্দিষ্ট করে কিছু জানাতে নারাজ তিনি।
তার ভাষ্য, ‘বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে কথা এগোচ্ছে, প্রাথমিক পর্যায়ের আলোচনা ও পরিকল্পনাও হচ্ছে। কিন্তু কোন কাজটি চূড়ান্ত হবে, কিংবা সবগুলোতেই যুক্ত থাকব কিনা- তা এখনও নিশ্চিত না। তাই সময়ের আগে কোনো ঘোষণা দিতে রাজি নই।’











