সারাদেশ

কিশোরগঞ্জ–সৈয়দপুরকে ঢেলে সাজানোর আশ্বাস নীলফামারী-৪ আসনের এমপি আব্দুল মুনতাকিমের

  কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: ২ মার্চ ২০২৬ , ১০:৩৮:৩২ প্রিন্ট সংস্করণ

 

নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম বলেছেন, “বিগত সাংসদের সময় ডিও লেটার বিক্রির নজির দেখেছি। আমি সবাইকে ডিও লেটার ও সিল দিয়ে দিয়েছি, শুধু স্বাক্ষর করবো আমি। আপনাদের সহযোগিতা চাই। সহযোগিতা পেলে কিশোরগঞ্জ–সৈয়দপুরকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ।”

সোমবার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী, বরেণ্য সাংবাদিক, কবি-সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপজেলা জামায়াতের আমীর মো. আব্দুর রশিদ শাহ’র সভাপতিত্বে এবং সেক্রেটারি ফেরদৌস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, নীলফামারী জেলা এলডিপির সভাপতি নুরুল আসলাম বসুনিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আকতারুজ্জামান বাদল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়াদী, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি হাফেজ মো. শরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম ও সাব্বির আহমেদসহ আরও অনেকে।

আরও খবর

Sponsered content