সারাদেশ

কালীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, অপরজন গুরুতর আহত

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ১৫ ডিসেম্বর ২০২৫ , ৩:৫৭:২০ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মল্লিকনগর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিফ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রুবেল হোসেন (৩৬) নামের অপর এক যুবক।

নিহত আরিফ হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার হকপাড়া এলাকার সাফায়েত হাসানের ছেলে। আহত রুবেল হোসেন একই এলাকার আবু সাইদের ছেলে

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মল্লিকনগর এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আরিফ হোসেন ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গুরুতর আহত রুবেল হোসেনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জেল্লাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও খবর

Sponsered content