জাতীয়

তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই মিলবে লাখ টাকা পুরস্কার

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২৬ , ১২:১৮:৪০ প্রিন্ট সংস্করণ

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ‍্য দিলে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।

আজ সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পুরষ্কার ঘোষণা করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

তথ্যের সত্যতা যাচাই সাপেক্ষে দ্রুততম সময়ে পুরস্কারের অর্থ প্রদান করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে গতকাল রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় থেকে এক বার্তায় জানানো হয়, দেশের জ্বলানি খাতে অস্থিরতার মধ্যে সব পেট্রল পাম্পের তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের কর্মপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে, যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যারা অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে তেলের সরবরাহ ব্যাহত করছে, তাদের শনাক্ত করতেই এই আর্থিক পুরস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট বিভাগ আরও জানিয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রক্রিয়া নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। স্থানীয় পর্যায়ের প্রশাসনের মাধ্যমে তথ্য প্রদানকারীর গোপনীয়তা বজায় রাখার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। মূলত বাজারে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং পাচারকারীদের নেটওয়ার্ক ভেঙে দিতেই এই বিশেষ পুরস্কারের সিদ্ধান্ত কার্যকর করা হলো।

আরও খবর

Sponsered content