জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক বীর মুক্তিযোদ্ধা মোহা.নূর আলীর

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ৩:৫৮:০৬ প্রিন্ট সংস্করণ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় তিনি বলেন, ‘আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’

খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘আল্লাহ তার পরিবারের সদস্যদের ধৈর্য্যধারণ করার শক্তি দান করুন।’

মোহা.নূর আলী বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা ছিলেন আপসহীন সংগ্রামী নারী। দেশের উন্নয়নে তার অবদান মানুষ আজীবন স্মরণ করবে। বর্তমান রাজনৈতিক সংকটে দেশ তার অভাব অনুভব করছে।

আরও খবর

Sponsered content