জাতীয়

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় সাত এমপির মধ্যাহ্নভোজ

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ৫:৪২:১৩ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের বাসভবনে বাংলাদেশ জাতীয় সংসদের ‘ককাস অব আমেরিকা’ কার্যনির্বাহী কমিটির সদস্যরা মধ্যাহ্নভোজে মিলিত হয়েছেন।

আজ রোববার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে এই অনুষ্ঠানে তারা অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, ডা. মাহবুবুর রহমান লিটন, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সানজিদা ইসলাম তুলি, জামায়াতের ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান), মারদিয়া মমতাজ এবং এনসিপির আখতার হোসেন।

সাক্ষাতের ছবি ফেসবুকে পোস্ট করে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী লেখেন, ‘আজ, ১৩ সেপ্টেম্বর ২০২৬, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত Brent T. Christensen-এর বাসভবনে American Caucus-এর সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ এক মতবিনিময় হলো। সুন্দর এই আয়োজনের জন্য তাঁকে এবং মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ। এমন সুযোগ পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়াকে আরও দৃঢ় করে।’

সানজিদা ইসলাম তুলি লেখেন, ‘এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও মতবিনিময় পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও বোঝাপড়াকে আরও গভীর ও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

 

আরও খবর

Sponsered content