সারাদেশ

ঝিনাইদহে প্রায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  তানভীর সরদার,স্টাফ রিপোর্টারঃ ৭ এপ্রিল ২০২৬ , ২:৪৩:৩৯ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহ সদর উপজেলায় প্রায় পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবিব এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ সংশ্লিষ্টরা।

কৃষি বিভাগ জানায়, খরিপ মৌসুমে আউশ (উফশী), মুগ ও তিলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৪ হাজার ৯০০ কৃষকের মাঝে এই সহায়তা দেওয়া হয়েছে।

এর মধ্যে ৩ হাজার ৫০০ কৃষক প্রত্যেকে ২০ কেজি রাসায়নিক সার ও ৫ কেজি বীজ, ৮০০ কৃষক ১৫ কেজি সার ও ৫ কেজি বীজ এবং ৬০০ কৃষক ১৫ কেজি সার ও ১ কেজি করে বীজ পেয়েছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই সহায়তার মাধ্যমে কৃষকরা খরিপ মৌসুমে উৎপাদন বাড়াতে সক্ষম হবেন এবং কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।

আরও খবর

Sponsered content