সারাদেশ

সুন্দ্রাটিকিতে তোরণ নির্মাণে উদ্যোগ, বৃক্ষরোপণের সিদ্ধান্ত

  নিজস্ব প্রতিবেদক, বাহুবল (হবিগঞ্জ) ১৮ এপ্রিল ২০২৬ , ১১:৪৭:০০ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের প্রবেশপথে দৃষ্টিনন্দন তোরণ (গেট) নির্মাণ এবং গ্রামকে সুশোভিত করার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে স্থানীয় খেলার মাঠে ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. কেফায়েত উল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কাউসার আহমেদের সঞ্চালনায় সভার শুরুতে হাফেজ মাওলানা জাকারিয়া আহমেদ পবিত্র কোরআন তেলাওয়াত করেন।

সভায় সিদ্ধান্ত হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর অনুমোদন সাপেক্ষে আগামী সপ্তাহের মধ্যেই ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রস্তাবিত তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। গেট নির্মাণের আহ্বায়ক কমিটি দ্রুত সময়ের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপনের তারিখ নির্ধারণ করবে।

এছাড়া গ্রামের সৌন্দর্য বৃদ্ধিতে আগামী শুক্রবার সকাল ৮টায় ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মো. উস্তার মিয়া, মো. সেলিম আহমেদ ও মহিউদ্দিন কাজল। সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি মো. লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দরবেশ, অর্থ সম্পাদক মো. আব্দুর রহমান, দপ্তর সম্পাদক মো. জাহিদ মিয়া, প্রচার সম্পাদক মো. ইমাম উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ উল্লা ও সাদিকুর রহমান সেলিমসহ আরও অনেকে।

সভায় তোরণ নির্মাণের জন্য সাধারণ সদস্যদের কাছ থেকে ৫০০ টাকা হারে চাঁদা এবং ডোনারদের কাছ থেকে অনুদান সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিশেষে মুফতি আতাউর রহমানের বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

আরও খবর

Sponsered content