প্রচ্ছদ

শেরপুরে সুঘাট ইউনিয়নে ভিডাব্লিউবি’র চাল বিতরণ উদ্বোধন

   শেরপুর বগুড়া প্রতিনিধি ২৮ মে ২০২৫ , ৪:৩৪:২২ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ভালনারেবল উইমেন বেনিফিট ( ভিডাব্লিউবি) কর্মসূচির আওতায় উপকারভোগী গ্রামীণ দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করা হয়।

বুধবার (২৮ মে) সকালে সুঘাট ইউনিয়ন পরিষদ চত্বরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় সুঘাট ইউনিয়নের ভি.ডাব্লিউ.বি  কর্মসূচির ২১৭ জন উপকারভোগীদের মাঝে নতুন বছরের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্যানেল-১ নুরনবী মন্ডল হিটলার, প্রশাসনিক কর্মকর্তা লিটন কুমার দত্ত,ইউপি সদস্য মাসুদ রানা, মহিলা ইউপি সদস্য আন্জুমান আরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান প্যানেল-১ নুরনবী মন্ডল হিটলার বলেন, এবারে ভি. ডাব্লিউ. বি কর্মসূচির আওতায় আমার ইউনিয়নে ২১৭ জন উপকারভোগী রয়েছেন।

তিনি গ্রামীণ নারীদের উদ্দেশ্য বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় গ্রামের অতিদরিদ্র কার্ডধারী উপকারভোগী নারীদেরকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।গত ৬ মাসের প্রতি মাসে বরাদ্দ না থাকার কারনে চাল বিতরণ বন্ধ ছিলো আমরা আপনাদের প্রদান করতে পারি নি। এখন সরকারি ভাবে বরাদ্দ আসছে তাই আজ গত ৫ মাসের চাল এক সাথে আমরা বিতরণ করছি আপনারা সুন্দর সুশৃঙ্খল ভাবে নিয়ে আমাদের সহযোগিতা করবেন।

সরকারি চাল খুবই ভালো আপনারা বিক্রি না করে বাড়িতে নিয়ে গিয়ে খাবেন বলে আমি আশা করছি।

মাসুম বিল্লাহ /এমআই

 

আরও খবর

Sponsered content