শিক্ষা ও শিক্ষাঙ্গন

অনার্সের শিক্ষার্থীরাও পাবেন উপবৃত্তি, আবেদন যেভাবে

  প্রতিনিধি ১৭ মে ২০২৬ , ১২:১২:৩৩ প্রিন্ট সংস্করণ

স্নাতক ও সমমান পর্যায়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু হয়েছে। আজ রোববার সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে আগামী ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩-২৪ (ডিগ্রি ও ফাজিল ১ম বর্ষ) শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ‘স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি দেওয়া নির্দেশিকা, ২০২২’ অনুযায়ী প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা দিতে নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা অনুসারে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ https://estipend.pmeat.gov.bd লিংকে প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা হয়েছে।

আরও বলা হয়েছে, স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে (ডিগ্রি ও ফাজিল ১ম বর্ষ) শিক্ষার্থীদের https://estipend.pmeat.gov.bd লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করার তারিখ ও সময়- ১৭ মে সকাল ৯টা থেকে ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

সফটওয়্যারে এন্ট্রি করা শিক্ষার্থীদের আবেদনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক শিক্ষার্থীর উপস্থিতি ও বাছাই কমিটির রেজুলেশন সফটওয়্যারে আপলোড করে পিএমইএটি’র ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ এ ফরোয়ার্ড করার তারিখ ও সময় ১৫ জুন সকাল ৯টা থেকে ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট এবং পিএমইএটি’র ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়ায় আবেদনের হার্ড কপি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই। স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তি সংক্রান্ত হেল্পলাইন: ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ (অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)।

আরও খবর

Sponsered content