সারাদেশ

সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

  প্রতিনিধি ২০ মে ২০২৬ , ১১:০০:৪৬ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও শহরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৭টার দিকে শহরের মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের বাসিন্দা ঋষিকেশ রায় লিটনের ছেলে ঋত্বিক (২৫) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

প্রত্যক্ষদর্শীর বরাতে ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘সকালে মোটরসাইকেলে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন দুই বন্ধু ঋত্বিক ও আশিক। পথে মুন্সিরহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই ঋত্বিকের মৃত্যু হয়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশিকও।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় অপমৃত্যুর একটি মামলা করা হয়েছে।’

আরও খবর

Sponsered content