খেলাধুলা

নয়্যারকে ফিরিয়ে বিশ্বকাপের দল ঘোষণা জার্মানির

  প্রতিনিধি ২২ মে ২০২৬ , ১০:০২:২৭ প্রিন্ট সংস্করণ

২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল প্রকাশ করেছে জার্মানি ফুটবল দল। তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে ঘিরে। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার পর আবারও জাতীয় দলে ফিরেছেন তিনি।

৪০ বছর বয়সী এই তারকা গোলকিপার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন। কিন্তু বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহূর্তে তাকে ফের দলে অন্তর্ভুক্ত করেছেন প্রধান কোচ জুলিয়ান নাগেলসমান। শুধু তাই নয়, তাকে দলের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবেও ঘোষণা দেওয়া হয়েছে।

ফ্রাঙ্কফুর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বকাপ স্কোয়াড প্রকাশ করেন নাগলসমান। সেখানে তিনি জানান, অভিজ্ঞতা ও নেতৃত্বের দিক বিবেচনা করেই নয়্যারকে ফিরিয়ে আনা হয়েছে।

কয়েক সপ্তাহ আগেও জাতীয় দলে ফেরার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছিলেন নয়্যার। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে আবারও বিশ্বকাপ মঞ্চে দেখা যাবে তাকে। ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী দলের সদস্যদের মধ্যে এবার কেবল নয়্যারই আছেন চূড়ান্ত দলে।

আসন্ন বিশ্বকাপে জার্মানির আর্মব্যান্ড পরবেন জোশুয়া কিমিখ। সমালোচনা সত্ত্বেও উইঙ্গার লেরয় সানেকেও দলে ডাকা হয়েছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন বায়ার্ন মিডফিল্ডার জামাল মুসিয়ালা।এ ছাড়া, আছেন ফ্লোরিয়ান ভার্টজ, কাই হাভার্টজ, পাসকাল গ্রস ও মালিক থিয়াও।

জার্মানির বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: মানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল।

ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।

মিডফিল্ডার: ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভার্টজ, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, জোশুয়া কিমিখ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং।

ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লিরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, মাক্সিমিলিয়ান বায়ার।

আরও খবর

Sponsered content