সারাদেশ

বদরগঞ্জে হুন্ডার একদিনব্যাপী মেগা সার্ভিস পয়েন্ট অনুষ্ঠিত

  বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ৭:২০:৪৮ প্রিন্ট সংস্করণ

 

রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেডের আয়োজনে গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করতে একদিনব্যাপী মেগা সার্ভিস পয়েন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার কুতুবপুর ইউনিয়নের অরুন্নেছা হাই স্কুল মাঠে মেহের হুন্ডা ও এমবিসি হুন্ডার যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

মেগা সার্ভিস পয়েন্টে হুন্ডা মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে বাইক চেকআপ, ইঞ্জিন ও ব্রেক পরীক্ষা, চেইন অ্যাডজাস্টমেন্টসহ বিভিন্ন কারিগরি সেবা প্রদান করা হয়। পাশাপাশি গ্রাহকদের জন্য খুচরা যন্ত্রাংশে বিশেষ ছাড় এবং প্রয়োজনীয় পরামর্শ সেবাও দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করাই হুন্ডার প্রধান লক্ষ্য। নিয়মিত এ ধরনের সার্ভিস কার্যক্রম মোটরসাইকেলের পারফরম্যান্স উন্নত করার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ মেগা সার্ভিস পয়েন্টে বিপুল সংখ্যক হুন্ডা মোটরসাইকেল ব্যবহারকারী অংশগ্রহণ করেন। উন্নত ও সহজলভ্য সেবা পেয়ে গ্রাহকরা সন্তোষ প্রকাশ করেন।

আরও খবর

Sponsered content