খেলাধুলা

২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা

  স্পোর্টস ডেস্ক: ২৯ মে ২০২৬ , ১০:৫৭:৩০ প্রিন্ট সংস্করণ

 

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপজয়ী দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে একঝাঁক তরুণ প্রতিভার সমন্বয়ে স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। মেসির পাশাপাশি গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, মিডফিল্ডার রদ্রিগো দে পল, ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো এবং ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজদের উপস্থিতি দলটিকে অন্যতম ফেভারিট হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

স্কালোনির ঘোষিত দলে কয়েকটি চমকও রয়েছে। সবচেয়ে আলোচিত বাদ পড়া নাম ফ্রাঙ্কো মাস্তানতুওনো। তরুণ এই প্রতিভাবান ফুটবলার অভিজ্ঞ তারকাদের ভিড়ে আক্রমণভাগে জায়গা করে নিতে পারেননি। এছাড়া কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য মার্কোস আকুনিয়াও চূড়ান্ত স্কোয়াডে স্থান পাননি।

তবে স্কালোনি মূলত কাতার বিশ্বকাপজয়ী দলের কাঠামো অক্ষুণ্ণ রেখেছেন। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং জুলিয়ানো সিমিওনের মতো উদীয়মান ও প্রতিষ্ঠিত খেলোয়াড়দের সমন্বয়ে শক্তিশালী দল গঠন করেছেন তিনি।

আর্জেন্টিনার ২৬ সদস্যের চূড়ান্ত দল

গোলরক্ষক

  • এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা)
  • হেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই)
  • হুয়ান মুসো (অ্যাটলেটিকো মাদ্রিদ)

ডিফেন্ডার

  • লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্সেই)
  • নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ)
  • গনজালো মন্তিয়েল (রিভার প্লেট)
  • লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড)
  • ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার)
  • নিকোলাস ওতামেন্দি (বেনফিকা)
  • ফাকুন্দো মেদিনা (অলিম্পিক মার্সেই)
  • নাহুয়েল মলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ)

মিডফিল্ডার

  • লেয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স)
  • রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি)
  • ভ্যালেন্তিন বার্কো (রেসিং স্ট্রাসবুর্গ)
  • জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস)
  • এক্সেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন)
  • অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল)
  • এনজো ফার্নান্দেজ (চেলসি)

ফরোয়ার্ড

  • হুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ)
  • লিওনেল মেসি (ইন্টার মায়ামি)
  • নিকো গনজালেজ
  • থিয়াগো আলমাদা
  • জুলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ)
  • নিকো পাজ (কোমো)
  • হুয়ান ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস)
  • লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান)

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া এই দল নিয়েই ২০২৬ বিশ্বকাপে মাঠে নামবে আর্জেন্টিনার বিশ্বজয়ী বাহিনী।

আরও খবর

Sponsered content