বিনোদন

প্রেমের সম্পর্কে নাজনীন নীহা, জানালেন বাগদানের গুঞ্জনের সত্যতা

  প্রতিনিধি ৩০ জুন ২০২৬ , ৫:২৫:২৪ প্রিন্ট সংস্করণ

টিভি নাটকের এই সময়ের জনপ্রিয় মুখ নাজনীন নীহা এখন আর সিঙ্গেল নন। প্রেম করছেন। সেই খবর ঘটা করে জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ করার পর থেকেই নীহার বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকেই ধরে নেন, চুপিসারে বাগদান সেরেছেন নীহা। তবে অভিনেত্রী জানিয়েছেন, বাগদান নয়, তিনি যে আর সিঙ্গেল নন, সে খবরই জানিয়েছেন ফেসবুকে।

বাগদানের গুঞ্জন নিয়ে নীহা বলেন, আমি কিন্তু কোথাও বাগদানের কথা বলিনি। শুধু লিখেছি, এনগেজড। এর মানে আমি এখন আর সিঙ্গেল না। আমি একটি সম্পর্কে জড়িয়েছি। আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকতে পছন্দ করি। এই তথ্যটা লুকিয়ে রাখতে চাইনি বলেই নিজে থেকে জানিয়েছি।

আরও খবর

Sponsered content