অর্থ-বাণিজ্য

তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬’ পেল ওয়ালটন

  প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৬ , ৭:০০:০০ প্রিন্ট সংস্করণ

শিল্পখাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ এবং পরিবেশবান্ধব টেকসই পণ্য উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬’ অর্জন করেছে দেশীয় সুপারব্র্যান্ড ওয়ালটন।

জাতিসংঘ গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক (জিসিএনবি) এবং ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশের যৌথ উদ্যোগে শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজকে এই সম্মাননা প্রদান করা হয়। ক্যাটাগরি তিনটি হলো— ‘এক্সিলেন্স ইন অকিউবেশনাল হেলথ অ্যান্ড সেফটি ইমপ্রুভমেন্ট’, ‘এক্সিলেন্স ইন চ্যাম্পিয়নিং ক্লাইমেট অ্যাকশন’ এবং ‘এক্সিলেন্স ইন সাস্টেইনেবল প্রোডাক্ট ইনোভেশন’।

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর কাছ থেকে পুরষ্কারের ক্র্যাস্ট গ্রহণ করেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো. ইউসুফ আলী। অনুষ্ঠানে ওয়ালটনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) জোহেব আহমেদসহ ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তিতে প্রতিক্রিয়া জানিয়ে ওয়ালটন হাই-টেকের এএমডি মো. ইউসুফ আলী বলেন, পরিবেশ সুরক্ষা, কর্মীদের নিরাপত্তা ও টেকসই পণ্য উদ্ভাবনে ওয়ালটনের নিরবচ্ছিন্ন অগ্রগতিরই স্বীকৃতি এই সম্মাননা। ওয়ালটন কারখানায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থাপনার মাধ্যমে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমাতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, এর আগে চলতি বছর বর্ষসেরা টেকসই ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে জলবায়ু সুরক্ষা ও ক্লিন এনার্জি ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৬’ অর্জন করেছিল ওয়ালটন।

আরও খবর

Sponsered content