প্রতিনিধি ৩০ জুন ২০২৬ , ৭:৫৫:২৫ প্রিন্ট সংস্করণ
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। আগামী বুধবার, ১ জুলাই থেকে নতুন এই বাজেট কার্যকর করা হবে। নতুন এই বাজেটে বিনিয়োগ, ভ্যাট ও করসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে কণ্ঠভোটে নতুন অর্থবছরের বাজেট পাস করা হয়। এর আগে সোমবার (২৯ জুন) সংসদ কয়েকটি সংশোধনীসহ অর্থবিল পাস করেছিল। সংশোধিত অর্থবিলে করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগ করার সুযোগ বাতিল করা হয়েছে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের জন্য করপোরেট কর ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।




















