সারাদেশ

জাতীয় নির্বানকে ঘিরে সারাদেশে নতুন এসপি পদায়ন : সিলেট বিভাগের চার জেলায় দায়িত্বে যাঁরা

  নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট) ২৬ নভেম্বর ২০২৫ , ৪:৪২:২৬ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, “জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

এর আগে সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় লটারি করে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়। আজ সেই তালিকা অনুসারে নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন জারি করা হলো।


সিলেট বিভাগের চার জেলায় নতুন এসপি

প্রজ্ঞাপন অনুযায়ী—

  • মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছিন খাতুনহবিগঞ্জে,

  • পিবিআইয়ের পুলিশ সুপার আবু বাসার মোহাম্মদ জাকির হোসেনসুনামগঞ্জে,

  • ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলমসিলেটে,

  • নীলফামারীতে বদলি হওয়া পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনমৌলভীবাজারে পদায়ন করা হয়েছে।


কেন লটারি?

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, লটারি করার আগে ২৫ ও ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের এবং দেশের বিভিন্ন জেলায় কর্মরত বর্তমান এসপিদের নিয়ে তালিকা প্রস্তুত করা হয়।
তালিকায় রাখা হয়—

  • কোনো রাজনৈতিক দলের প্রতি অনুগত নয়,

  • কর্মজীবনে সততা, সুনাম, দক্ষতা, যোগ্যতানিরপেক্ষতা প্রদর্শনকারী কর্মকর্তাদের।

তাদের মধ্য থেকেই লটারি করে ৬৪ জেলার নতুন এসপি নির্বাচন করা হয়।

পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, “নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ নিয়োগ নিয়ে সম্ভাব্য বিতর্ক এড়াতে লটারির পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এতে মাঠপর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ নিশ্চিত করা সম্ভব হবে।”

আরও খবর

Sponsered content