প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৬ , ৫:২৭:৩৬ প্রিন্ট সংস্করণ
সাম্প্রতিক সময়ে নতুন সম্পর্ক নিয়ে শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দেওয়া জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর অবশেষে সেই সম্পর্কের রহস্য উন্মোচন করেছেন। তবে কোনো ব্যক্তিগত প্রেমের সম্পর্ক নয়, শীর্ষস্থানীয় কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবির জনপ্রিয় ব্র্যান্ড ‘লিলি’র নতুন সোপ বা সাবানের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।
শনিবার রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাবিলা নূর এবং লিলি সিরাম গ্লো সোপের পক্ষে চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান চুক্তিতে সই করেন। এ সময় রিমার্কের মিডিয়া ও কমিউনিকেশন হেড মিজানুর রহমান, হারল্যানের মার্কেটিং হেড হাবিব উল্লাহ হাবিব, মডার্ন ট্রেড চ্যানেল প্রধান হেলাল উদ্দিন এবং লিগ্যাল অ্যাফেয়ার্সের এডিশনাল ডিরেক্টর আহসান হাবিব উপস্থিত থেকে ফুল দিয়ে সাবিলা নূরকে বরণ করে নেন।
অনুষ্ঠানে সাবিলা নূর বলেন, “আজ থেকে সেরা সোপের সঙ্গে নতুন সম্পর্ক শুরু হলো। লিলি সাবান আগেও ব্যবহার করেছি। তবে এবার লিলি সাবান এসেছে আগের চেয়ে আরও উন্নত মান, নতুন ও আধুনিক প্রযুক্তি এবং আরও সমৃদ্ধ ফর্মুলা নিয়ে। এর উন্নত গুণমান, কার্যকারিতা আর মন মাতানো দীর্ঘস্থায়ী সুগন্ধ আমাকে সত্যিই মুগ্ধ করেছে।”
রিমার্কের চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, “লিলি সিরাম গ্লো সোপের সঙ্গে সাবিলা নূরের মতো গুণী অভিনেত্রীকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, গুণগত মান ও কার্যকর ব্র্যান্ডিংয়ের সমন্বয়ে লিলি দেশের সেরা সাবান ব্র্যান্ড হয়ে উঠবে।”
লিলি ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, লিলি সিরাম গ্লো সোপে ভিটামিন সি সিরাম, ভিটামিন ই সিরাম ও শিয়া বাটার ব্যবহার করা হয়েছে, যা ত্বককে উজ্জ্বল ও কোমল রাখতে সহায়তা করে। ফ্রেঞ্চ রোজ, হোয়াইট জেসমিন ও লেমন স্প্ল্যাশ—এই তিন ভ্যারিয়েন্টে পণ্যটি বাজারে পাওয়া যাচ্ছে। আইএসও, সিজিএমপি ও হালাল সার্টিফিকেশনপ্রাপ্ত দেশসেরা উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই এসব পণ্য বাজারে সরবরাহ করছে।















