বিনোদন

এবারই প্রথম রিচি সোলায়মান

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৬ , ১২:৩৩:৩৯ প্রিন্ট সংস্করণ

দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করলেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। নাম ‘রবি ইন ঢাকা’। সিনেমাটি নির্মাণ করেছেন অভিনেতা রাজীব সালেহীন।

রিচি জানান, সিনেমাটি প্রসঙ্গে আপাতত বিস্তারিত কথা বলতে টিম থেকে নিষেধ আছে।

অভিনেত্রীর ভাষ্য, ‘হ্যাঁ, রবি ইন ঢাকা সিনেমাটিতে আমি অভিনয় করেছি। তবে সিনেমাটিতে আমার চরিত্র কী কিংবা আরও বিস্তারিত আপাতত বলতে পারছি না। সিনেমার পুরো টিমের পক্ষ থেকে হয়তো শিগগিরই বিস্তারিত জানানো হবে। সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।’

এদিকে নাটকে অভিনয় প্রসঙ্গে রিচি বলেন, ‘কিছুদিন আগেও আমি চয়নিকা দিদির সুন্দর গল্পের একটি নাটকে অভিনয় করেছি। নাটকটির নাম “ভালোবাসার অন্য নাম তুমি”। এই নাটকে অভিনয় করেও দারুণ সাড়া পেয়েছি। এখনো অনেক সুন্দর সুন্দর গল্পের নাটকে অভিনয়ের প্রস্তাব আসে। যদি ভালো লাগে গল্প এবং চরিত্র, তবে অবশ্যই অভিনয় করব। কারণ পেশাগতভাবে আমি এখনো অভিনেত্রী। অভিনয় করতেই ভীষণ ভালোবাসি, স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার ভক্ত দর্শকের সব সময়ই আবদার রয়েছে আমি যেন নাটকে নিয়মিত থাকি। যে কারণে চেষ্টা করি ভালো গল্প পেলে অভিনয় করার।’

আরও খবর

Sponsered content