প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৩২:৫৮ প্রিন্ট সংস্করণ
শাকিব খান ও সন্তানকে ঘিরে চলমান গুঞ্জনের মাঝেই বিদেশ যাত্রা নিয়ে রহস্য আরও উসকে দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে ব্র্যান্ডের গ্র্যান্ড অপেনিং অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের সামনে নিজের পাসপোর্ট দেখান তিনি। তবে বিষয়টি নিয়ে সরাসরি কোনো ব্যাখ্যা দেননি অভিনেত্রী।
গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই আয়োজনে বিস্কিট রঙের ফ্লোর টাচ গাউন পরে হাজির হন বুবলী। অনুষ্ঠানে উপস্থিত সবার নজর কাড়ে তার বেবিবাম্প!
ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন করা হলে হাসিমুখে বুবলী বলেন, ‘যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই এগুলো নিয়ে যখন কথা বলব তখন সবাইকে সম্মান জানিয়ে কথা বলব। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই। আজকে আমরা একটা প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি। এখানে এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না।’
বিদেশ যাত্রা প্রসঙ্গে কোনো স্পষ্ট উত্তর না দিলেও অনুষ্ঠানে উপস্থিত সবার সামনে নিজের পাসপোর্ট দেখান বুবলী। এ সময় তিনি বলেন, ‘এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ পাসপোর্ট। যেটা আজ হাতে পেয়েছি।’
ভালোবাসা দিবস নিয়ে জানতে চাইলে বুবলী বলেন, ‘ভ্যালেন্টাইন মানে আমার কাছে প্রিয় মানুষগুলো। সবার ভালোবাসা নিয়ে প্রতিদিনকেই আমি ভালোবাসা দিবসের মতো করে কাটাতে চাই। তবে ভালোবাসা দিবসে স্পেশাল প্ল্যান তো অবশ্যই রয়েছে।’
এর আগে, গত বছরের শেষ দিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটানোর পর থেকেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। শোবিজ অঙ্গনে আলোচনা চলছে- পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলীর দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।
এ বিষয়ে শাকিব খান এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে শোনা যাচ্ছে, সন্তান জন্মদানের প্রস্তুতি নিতে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে পারেন বুবলী।











