দ্যুতিদীপন বিশ্বাস,সাতক্ষীরা প্রতিনিধি, ৮ নভেম্বর ২০২৬ , ১১:৪৩:৪৬ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুরে চতুর্থবারের মতো শুরু হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট’। রবিবার (৮ নভেম্বর) কোমরপুর যুব সংঘের উদ্যোগে স্থানীয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলা দেখতে দুপুর থেকেই স্থানীয় ও আশপাশের এলাকার ক্রীড়াপ্রেমীরা মাঠে জড়ো হন।
উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধুলিহর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিঠু। তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ এস এম কবির আহমেদ, ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ও সাতক্ষীরা জেলা রেফারি অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য আবু ওহিদ বাবলু এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইলিয়াস হোসেন বাবু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলিম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কাইয়ুম হোসেন এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং সুস্থ মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে বিপথগামিতা থেকে রক্ষায় এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপরও তাঁরা গুরুত্ব দেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন।





















