সারাদেশ

কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বাঘায় বিক্ষোভ মিছিল করল জেলা স্বেচ্ছাসেবক দল

  বাঘা (রাজশাহী) প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৬ , ১১:১৬:৫১ প্রিন্ট সংস্করণ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর বাঘায় বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন রহমান কনক। প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন এবং প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শহিদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, আহ্বায়ক কমিটির সদস্য সুরুজ্জামান সুরুজ, মখলেছুর রহমান মুকুল, শিমুল, রকি, পলান ও কাজল সরকারসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content