প্রচ্ছদ

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার

  স্টাফ রিপোর্টার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:১৩:৪৬ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের পুরাতন ঊনিশ বিঘি এলাকার মৃত ইলিয়াস আলীর ছেলে তরিকুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার নামোচাকপাড়া এলাকার ইলিয়াস আলীর ছেলে জাকির হোসেন (১৯)
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক প্রেসনোটে সোমবার বিকালে জানানো হয়:চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম,বিপিএম-সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই সাজজাদ হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গতকাল (২৩ ফেব্রুয়ারি) রবিবার রাত্রি আট’টার দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জোহরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৬০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মোঃ অনিক দেওয়ান /এমআই

আরও খবর

Sponsered content