প্রতিনিধি ২৩ জুন ২০২৬ , ১:০৪:২২ প্রিন্ট সংস্করণ
ইসরায়েল যদি যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালায় তাহলে হিজবুল্লাহও একইভাবে পাল্টা জবাব দেবে বলে জানিয়েছে কঠোর হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ ক্বামাতি।
ক্বামাতি বলেন, হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়া হবে ‘একই ধরনের’। তিনি আরও বলেন, আগের অবস্থায় ফিরে যাওয়া আর কখনও সম্ভব না, যখন হিজবুল্লাহর যোদ্ধারা সংযত থাকলেও ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালাত।
তিনি উদ্ধৃত করে আরও বলেন, ‘হিজবুল্লাহ পুরোপুরি সতর্ক অবস্থায় আছে, আঙুল ট্রিগারে রাখা, এবং ইসরায়েলি শাসনের যেকোনো লঙ্ঘনের মোকাবিলায় প্রস্তুত।’
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৪,০৫৭ জন নিহত এবং ১২,১২১ জনের বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩৫ জন স্বাস্থ্য ও জরুরি উদ্ধারকর্মীও রয়েছেন, যা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে।




















